আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া
এপ্রিল ১৭/০৪/২০২৬ সময় সকাল ১০.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অত্র থানাধীন সোনারামপুর এলাকার উজানভাটি হোটেলের সামনে পার্কিং করা ০১টি প্রাইভেটকারের ড্রাইভার ও মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের ভিতর হতে ক) TEACHER’S WHISKY, ১২ (বারো) বোতল,খ) JACK DANIEL’S WHISKY’s ১২ (বারো) বোতল, গ) VAT 69. WHISKY ১২ (বারো) বোতল,ঘ) Ballantine’s WHISKY ০৬ (ছয়) বোতল, ঙ) Black & White Whisky ২৪ (চব্বিশ) বোতল,চ) CHIVAS CHIVAS WIFISKY ১২ (বারো) বোতল, ছ) Grant’s WB WHISKY ০৬ (ছয়) বোতল,জ) CLAYMORE WHISKY ১২ (বারো) বোতল সর্বমোট- ৯৬ (ছিয়ানব্বই) বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০১টি প্রাইভেটকার আটক করে।
পৃথক অভিযানে ১৭/০৪/২০২৬ খ্রি. দুপুর ১৩.৩০ ঘটিকায় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ১৬০৫ (এক হাজার ছয়শত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। রুনা বেগম (৪০)
স্বামী- মৃত রুসেন আলী ভূইয়া
পিতা- মৃত উলফত আলী
মাতা- মৃত ফাতেমা বেগম
সাং- ধজনগর
থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এসব অপরাধে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।