কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার।
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া
এপ্রিল ১৫/০৪/২০২৬ সময় দুপুর ১.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অভিযানকালে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার করে। পৃথক অভিযানে ১৫/০৪/২০২৬ খ্রি. দুপুর ১৪.৩০ ঘটিকায় পুলিশ কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও অপর এক অভিযানে ১৫/০৪/২০২৬ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ কসবা থানাধীন কুটি ইউনিয়নের কুটি হায়দারনগর এলাকায় পলাতক আসামি মোঃ হুরন মিয়ার বসত ঘর হইতে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১।মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল (৩০)
পিতা- মোঃ মিজানুর রহমান
মাতা- রওশনারা বেগম
সাং- কাউতলা
থানা- মনোহরগঞ্জ
জেলা- কুমিল্লা।
২। সাইদুর রহমান সাইদু (৪৫)
পিতা- জসিম উদ্দিন রসু
মাতা- হাসনে আরা বেগম
সাং- চম্পকনগর (বুধিয়া পাড়া)
৩। মোঃ হেলাল উদ্দিন (৪০)
পিতা- মোঃ হোসেন মিয়া
মাতা- সুগন্তলা বেগম
সাং- চম্পকনগর (বুধিয়া পাড়া)
উভয় থানা- নরসিংদী সদর
জেলা-নরসিংদী
এসব অপরাধে কসবা থানায় পৃথক তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে।