শিক্ষাথীরা সরকারের কাছে, কলা- রুটি বিস্কুট চায় না, বৃত্তি-উপবৃত্তি চায় না, বিনামুল্যের বই চায় না- অতঃপর

শিক্ষাথীরা সরকারের কাছে, কলা- রুটি বিস্কুট চায় না, বৃত্তি-উপবৃত্তি চায় না, বিনামুল্যের বই চায় না- অতঃপর

Nov 23, 2026

অথই নূরুল আমিন

  1. আমাদের দেশে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এক শ্রেণির অসাধু কর্মকর্তারা মনে করে। কিভাবে কি করলে কোন ধরনের ইস‍্যু তৈরি করলে পকেট ভারী হবে? এরকম অসৎ অসংখ্য কর্মকর্তা রয়েছে। তারা অসংখ্য স্কুলে কলা রুটি দিচ্ছে। এর মুল ইস‍্যু শিক্ষার্থীদেরকে স্কুল মুখী করে রাখা। এছাড়া শিক্ষাবৃত্তি নামেও সরকারের একটা প্রকল্প রয়েছে। শিক্ষাখাতে এগুলো অহেতুক কর্মসূচি। এমনকি সরকারের দেয়া বিনামুল্যের বইয়ের প্রতিও আগ্রহ নেই। দেশের প্রায় ৭০% শিক্ষার্থীদের। সারাদেশের শিক্ষাব্যবস্থা যদি উন্নত করা হয়। এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিল করে যদি সরকারি করা হয়। দেশের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যদি শিক্ষাখাত অবৈতনিক করা হয়। বারো মাসে তেরো রকম যদি খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের জন‍্য যদি সামরিক বেসামরিক ট্রেনিং এর ব‍্যবস্থা করা হয়। ভালো রেজাল্ড নিয়ে এস এস সি উত্তীর্ণ হবার পর সরকার যদি তাদের শিক্ষা খরচ বহন করার প্রতিশ্রুতি দেয়। তাহলে শিক্ষার্থীদের মাঝে কখনও কোন কলা রুটি বিস্কুট বৃত্তি উপবৃত্তি দেয়ার দরকার নেই। এমনিতেই শিক্ষার্থীরা গভীর আগ্রহ নিয়ে লেখাপড়া করবে নিয়মিত। সরকারের পক্ষ থেকে জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে অতীতের শিক্ষা পদ্ধতি পরিবর্তন করার জন্য। সেই পুরাতন আমলের চিন্তা ব‍াদ দিতে হবে। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে সকল ধরনের শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষা অর্জনের স্বার্থে প্রয়োজনে শনিবার বন্ধ এরকম ঘোষণা বাতিল করতে হবে। কথায় আছে সময় গেলে সাধন হবে না। সপ্তাহে একদিন হলে মাসে চারদিন বছরে আট চল্লিশ দিন দশ বছরে চারশত আশি দিন পিছনে পরে যায় একজন শিক্ষার্থী। যা কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। শনিবার ছুটি ঘোষণা করে ঐ দিন, নানারকম খেলাধুলা সাংস্কৃতি চর্চা অথবা বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন থাকতে পারে। প্রতিটা উচ্চ বিদ‍্যালয়ে যদি সামরিক ট্রেনিংয়ের ব‍্যবস্থা থাকে। তাহলে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ায় আরো আগ্রহী হবে। বৃহস্পতিবারে যদি প্রতিটা উচ্চ বিদ‍্যালয়ে কারিগরি শিক্ষার ব‍্যবস্থা থাকে তাহলে আরো ভালো হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন‍্য শনিবার যদি গান নাচ আবৃত্তিসহ এরকম ইত্যাদি বিষয়ের উপরে ক্লাস হয়। বৃহস্পতিবারে যদি নানারকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ করা হয়। তাহলে শিক্ষার্থীদের মাঝে অতি আগ্রহ থাকবে স্কুলে আসার জন্য। এখানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এই বিষয়টি আলাদা। বতর্মান শিক্ষা পদ্ধতিতে শুধু পড়ার বই পড়ানো হচ্ছে। পড়া শেষে চাকরির আবেদন করতে গিয়ে দেখল আবেদনে লেখা আছে। এক বস্তা অভিজ্ঞতার কথা। শিক্ষা পদ্ধতিতে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতার বাস্তবেই ট্রেনিংয়ের আয়োজন করা প্রয়োজন শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকেই। বাড়তি প্রশিক্ষণের জন্য আলাদা আলাদা বিষয়ের উপর শিক্ষক বা প্রশিক্ষক নিয়োগ দেয়াও এখন সময়ের দাবী বলে আমি মনে করি। তবে কথা থাকে যে, যতদিন পর্যন্ত এমপিওভুক্ত এরকম ভূয়া পদ্ধতি বাতিল করা হবে। এককথায় বিনা বেতনে শিক্ষার ব‍্যবস্থা সরকার করতে না পারবে। ততদিন পর্যন্ত সুস্থ ও সুন্দর শিক্ষা অথবা ভালো মানের শিক্ষার্থী বা মানবসম্পদে উন্নীত জনবল দেশে পাওয়া দুস্কর হবে। আমি মনে করি এখানে সরকারের চরম ব‍্যর্থতা রয়েছে। রয়েছে সরকারের অর্থনৈতিক সমস্যা। যার ফলে আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় এই চরম বৈষম্য দেখা দিয়েছে। এখানে কেউ লেখাপড়া করছে সরকারি স্কূলে। কেউ এমপিও স্কুলে। কেউ কেউ কিন্ডারগার্টেনসহ নানারকম স্কুলে নানারকম বই নানারকম সিলেবাস অথচ এস এস সি পরীক্ষা হয় একই বোর্ড থেকে এখানেও রয়েছে বৈষম্য। সরকার চাইলে, সরকারের অর্থনৈতিক সমস্যাসহ সার্বিক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ অনূআ শিক্ষা কমিশনের সদর দপ্তর। (শিক্ষা পর্ব তিন )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *