আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অফিস ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রাত আনুমানিক ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ফেলে। এরপর বাড়ির তিনটি কক্ষে তছনছ চালিয়ে লুটপাট করে।
তার দাবি, দুর্বৃত্তরা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা নগদ অর্থ এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। অস্ত্রের ভয় থাকায় পরিবারের কেউ বাধা দিতে পারেননি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *