ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.

ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.

অফিস ডেস্ক :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকায় ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে নিজের স্ত্রী মুসলিমা বেগমের ওপর নির্মম হামলার অভিযোগ উঠেছে তার স্বামী চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবার থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী চুন্নু তার স্ত্রী মুসলিমা বেগমের ওপর শরীরে গরম ফ্যান ও ভাত ঢেলে দিয়ে অমানবিক নির্যাতন চালায়। স্বামীর এমন বর্বরোচিত আচরণে এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। একজন স্বামী কতটা নিষ্ঠুর হলে, সামান্য কারণে নিজের অর্ধাঙ্গিনীর ওপর এভাবে তাণ্ডব চালাতে পারে এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

ক্ষুধার জ্বালা কি তবে মনুষ্যত্বকেও গ্রাস করে নিয়েছে? ভুক্তভোগী নারীর আর্তনাদ ও চোখের জল আজ পাগলা উত্তরপাড়ার আকাশ-বাতাসকে ভারী করে তুলেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *