নড়াইলে বিএনপি নেতা মো নজির মোল্লাকে ৮০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অফিস ডেস্ক :
নড়াইলের নলদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মাদক সম্রাট মোঃ নাজির মোল্লা (৪৫) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । গ্রেফতারকৃত মোঃ নাজির মোল্লা (৪৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নলদী ইউনিয়ন এর নওয়াপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। আজ ৭ মার্চ সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নোয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।