বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ অটোরিকশা চালক গ্রেফতার
অফিস ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মনির হোসেন (৪৩) নামের এক অটোরিক্সাচালক কে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর একটি অভিযানিক দল তারা দাবী করেন তিনি পেশায় একজন মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে র্যাবের গণমাধ্যম শাখা।
র্যাব জানায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন পত্তন এলাকার চম্পকনগর হতে শিমরাইলকান্দিগামী সিমনা ব্রীজের সামনে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ব্যাটারি চালিত অটোরিক্সাকে থামানোর জন্য সিগন্যাল দিলে চালক পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে রাখা অটোরিক্সার ভিতরে ১টি ট্রাভেলিং ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।