কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

০৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার):
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা বদ্ধপরিকর। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *