বিজয়নগর সীমান্তে ১০ হাজার ৫৫৫ পিস ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি

বিজয়নগর সীমান্তে ১০ হাজার ৫৫৫ পিস ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি

Sep 25, 2026

মস্তু মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর সীমান্ত এলাকায় ১০ হাজার ৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব ইয়াবা জব্দ করে। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, মুকুন্দপুর বিওপির টহলদল চাঁনপুর নামক স্থানে চেকপোস্ট বসায়। এসময় সময় সন্দেহজনক এক ব্যক্তিকে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে দেখে তাকে থামার সংকেত দেন। এসময় তিনি দৌড়ে পালানো শুরু করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে। ওই ব্যক্তি একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্যাকেট টি তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ভারতীয় ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি আরও বলেন, আটককৃত মালিক বিহীন ভারতীয় ইয়াবা গুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *