বিজয়নগর বিপুল পরিমাণ মাদকসহ শারমিন আক্তার নারী মাদক ব্যবসায়ী ১ গ্রেফতার

বিজয়নগর বিপুল পরিমাণ মাদকসহ শারমিন আক্তার নারী মাদক ব্যবসায়ী ১ গ্রেফতার

Sep 23, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শারমিন আক্তার মেরাশানী গ্রামের মো. মনির খার স্ত্রী। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন সিংগারবিল বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের একটি বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এসআরবির আভিযানিক দলটি ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য থাকার কথা জানায়। এরপর আটক ব্যক্তির দেখানো মতে বসতঘরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার শারমিন আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার শারমিন আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *