টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১

Sep 23, 2026

কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া শ্যামলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।
অভিযানকালে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *