বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি যুবক ১ গ্রেপ্তার

বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি যুবক ১ গ্রেপ্তার

Sep 23, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিজয়নগরে থানা অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও গাঁজার গুঁড়াসহ মোঃ মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মহসিনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মহসিনের বসতঘর থেকে ৫ কেজি গাঁজা ও গাঁজার গুঁড়া উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার মহসিন মিয়া কাশিনগর গ্রামের রমজান মিয়ার ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *