বিজয়নগর নোয়াগাঁও, ৬০ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার

বিজয়নগর নোয়াগাঁও, ৬০ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার

Sep 22, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ মো. মোহন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (২১ সেপ্টেম্বর) এসআরবি-৯ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার নোয়াগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৯ এর একটি দল। এ সময় বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় একটি পাকা সড়কের ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে ৬টি পাটের বস্তার ভেতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. মোহন মিয়া বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুই-তিনজন ব্যক্তি পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *