বিজয়নগরে চান্দুরা ১০ কেজি গাঁজাসহ মাদক ০১ ব্যবসায়ী গ্রেপ্তার

বিজয়নগরে চান্দুরা ১০ কেজি গাঁজাসহ মাদক ০১ ব্যবসায়ী গ্রেপ্তার

Sep 8, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার জাকির হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর গ্রামের মৃত মোমরুজ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *