বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ ০১ মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ ০১ মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

Sep 4, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০ বোতল স্কফ সিরাপসহ মো. আরমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রানওয়ে বাজার (কানকুড়া) এলাকায় আফজাল ডাক্তারের দোকানের সামনে পাকা সড়ক থেকে ২৫০ বোতল স্কফ সিরাপসহ আরমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আরমান বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে। পুলিশ জানায়, অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ২৫০ বোতল স্কফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *