আখাউড়া মোগড়া, ১৮০০ ইয়াবা ট্যাবলেট সহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া মোগড়া, ১৮০০ ইয়াবা ট্যাবলেট সহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sep 4, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক অভিযানে উদঘাটিত মামলার তথ্য : ঘটনার তারিখঃ ০৩/০৯/২০২৬ সময়ঃ ৩:৩০ ঘটিকা ঘটনাস্থল : আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নস্থ মোগড়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মোগড়া হতে ধরখারগামী রাস্তার উপর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। আসামীর নাম ও ঠিকানাঃ শাহানা (৬০) গ্রেফতার, স্বামী: মৃত বাচ্চু মিয়া, পিতা- মৃত সোনালি মিয়া, মাতা- সোনা বানু, সাং- পৌরতলা, ইমামবাড়ি, ০৫নং ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উদ্ধারকৃত আলামত,ইয়াবা ট্যাবলেট ১৮০০(এক হাজার আটশত) পিস ও ইয়াবা ট্যাবলেট এর গুরা ২০(বিশ) গ্রাম। ব্যবস্থা, আসামীর সংখ্যা = ০১(এক) জন। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক জনাব তায়রীফুল ইসলাম* মামলার বাদী হয়ে আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *