ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি টাকার অবৈধ চায়না রিং জাল জব্দ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি টাকার অবৈধ চায়না রিং জাল জব্দ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

Aug 21, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজারে অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাজারের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি জালের মজুদদার একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে জব্দ করা চায়না দুয়ারি ও রিং জাল ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার সংলগ্ন তিতাস নদীর তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ এসব জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য সম্পদ রক্ষা এবং নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এমন অভিযানকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *