আখাউড়া, অটোরিকশায় মাদক বহন, দেশীয় তৈরি ৪০ লিটার মদসহ ০১ গ্রেপ্তার

আখাউড়া, অটোরিকশায় মাদক বহন, দেশীয় তৈরি ৪০ লিটার মদসহ ০১ গ্রেপ্তার

Aug 17, 2026

 

মস্তু মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ বহনের অভিযোগে মো. রিয়াজ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ মিয়া কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মদ বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *