ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

Aug 14, 2026

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে মাদকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৮)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের মাদকসহ আটক করা হয়। পরে আটক তিনজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জবাইদুর রহমান ও মেহেদী হাসানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মানিক হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ডিবি পুলিশ আরও জানায়, দণ্ডপ্রাপ্ত মানিক হোসেনের বিরুদ্ধে দস্যুতার একটি মামলাও রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *