আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক
মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানায় রবিবার ০৯ আগস্ট ০৮/২০২৬ বিকাল ০৬:৩০ মিনিট ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকা হতে ০১টি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা আটক করে। অটোরিক্সাটি তল্লাশী করে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। সুজন মিয়া, পিতা- মৃত সোহেল মিয়া, সাং- কারারচর, থানা- শিবপুর, জেলা- নরসিংদী, বর্তমান সাং- মাঝিয়ারা, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। কাজী রাব্বি, পিতা- কাজী ইদ্রিস মিয়া, সাং-দড়িকান্দি, থানা- বাঞ্ছারামপুর, বর্তমান সাং- মাঝিয়ারা, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।