ভারতীয় নাগরিককে পঞ্চগড় সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি

ভারতীয় নাগরিককে পঞ্চগড় সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি

Aug 10, 2026

 

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় সদরের বিরাজোত সীমান্তে স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রোববার (৯ আগস্ট) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, চা শ্রমিক দীপঙ্কর গোপ শনিবার সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি একটি আখখেতে প্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে স্থানীয়রা তাকে ওই গ্রামে আটকে রাখেন। এ সময় স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি জানান। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকও হয়। তবে বিষয়টির সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *