মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কারাদণ্ড

Jul 13, 2026

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

১৩ জুলাই ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন, আরমান (৩১), বকুল মিয়ার ছেলে; রিফাত (২৬), লিয়াকত আলীর ছেলে; এবং রুবেল (২৪), স্বপন মিয়ার ছেলে। তাঁদের সবার বাড়ি বরুনাগাঁও এলাকায়। ভ্রাম্যমাণ আদালত মাদক-সংক্রান্ত অপরাধে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *