আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আজ সোমবার ১৩ জুলাই০৭/২০২৬ সময় রাত ০৩.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে মাদকদ্রব্য ২০ (বিশ) বোতল ফেয়ারডিল সিরাপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। অপর এক অভিযানে পুলিশ ১৩/০৭/২০২৬ খ্রি. সকাল ০৮.০৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ আবু কালাম, পিতা: মৃত নুর ইসলাম বিশ্বাস, সাং- মোরাগাছা মদনপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর, ২। মোঃ বাবুল মিয়া, পিতা- দুলাল মিয়া, সাং- মাঝির কোনা, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ, ৩। মোঃ রোকন ইসলাম, পিতা- আনোয়ার হোসেন, সাং- বীর কাশিমনগর, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ। এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।