জামালপুরে নবঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

জামালপুরে নবঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

  •  জামালপুর  প্রতিনিধি
    জামালপুরে নবঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্যাগী ও পদবঞ্চিত ছাত্রদল নেতারা।
    বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর পৌর শহরের বুড়ির দোকান মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক মেডিকেল রুট প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
    মশাল ও বিক্ষোভ মিছিলের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাদিউল ইসলাম রাব্বি। এতে সভাপতিত্ব করেন শহর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সৈকত সালমান।
    বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ পপেল মাহমুদ, শহর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময়, পৌর শাখার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহম্মদ বাবু, ২ নম্বর শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ৩ নম্বর লক্ষ্মীরচর ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ সামিদুল ইসলাম।
    বক্তারা অভিযোগ করে বলেন, নবঘোষিত কমিটি একটি ‘পকেট কমিটি’ এবং এতে ত্যাগী ও আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ছাত্রনেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক কমিটি গঠনের দাবি জানান।
    এসময় জেলা, শহর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের পদবঞ্চিত ত্যাগী ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *