টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা পুলিশ বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০)।
রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
একই দিন দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় জনৈক মিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ তুহিন মিয়া ও সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর আসামির দেওয়া তথ্যে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের কক্ষ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *