মনোহরদী উপজেলা হিউম্যান রাইটস হেলথ্ এন্ড এডুকেশন সোসাইটির পরিচিত সভা অনুষ্ঠিত

মনোহরদী উপজেলা হিউম্যান রাইটস হেলথ্ এন্ড এডুকেশন সোসাইটির পরিচিত সভা অনুষ্ঠিত

মনোহরদী প্রতিনিধিঃ
মনোহরদী উপজেলা হিউম্যান রাইটস হেলথ্ এন্ড এডুকেশন সোসাইটির উদ্যোগে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা ৪০ মিনিটে মনোহরদী আড্ডা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আঃ কুদ্দুস, বিএ (অনার্স), এমএ (বাংলা), ভাইস চেয়ারম্যান, নরসিংদী জেলা হিউম্যান রাইটস হেলথ্ এন্ড এডুকেশন সোসাইটি।
সভায় সভাপতিত্ব করেন মোঃ ফোরকান উদ্দিন, সভাপতি, মনোহরদী উপজেলা হিউম্যান রাইটস হেলথ্ এন্ড এডুকেশন সোসাইটি। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন মাসুদুর রহমান আলমগীর, সাধারণ সম্পাদক, মনোহরদী উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বাকী বিল্লাহ ও সাংবাদিক আজমেরী সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ আঃ কুদ্দুস বলেন,
“মানবাধিকার হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো পরিচয় নির্বিশেষে সকল মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। এর মাধ্যমে মানুষের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। জীবন, শিক্ষা, কাজ, মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্যাতন ও দাসত্ব থেকে মুক্ত থাকার অধিকার মানবাধিকারের অন্তর্ভুক্ত, যা জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বব্যাপী স্বীকৃত ও আইন দ্বারা সুরক্ষিত। এই অধিকার ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের জন্যই প্রযোজ্য।”
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, এম. এন. সালেহ বাইজীদ, খাইরুল হাসান মুরাদ, দিদার এলাহী, আফজাল হোসেন, রাফাত আলম সানি, সুমন মিয়া, আল-মোমিন, হাবিবুর রহমান, আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতি মোঃ ফোরকান উদ্দিন উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *