পূবাইল থানা প্রেসক্লাবের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজারস্থ জহির উদ্দিন মার্কেটের ঘাসফড়িং হোটেল সংলগ্ন মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাব হোসেন সিরাজী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ (সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি), মোঃ দেলোয়ার হোসেন (সিনিয়র সহ-সভাপতি, পূবাইল থানা বিএনপি), রবিউল আলম আওলাদ (সহ-সভাপতি), সোয়াইবুল ইসলাম সোহাগ (যুগ্ম সাধারণ সম্পাদক), আনোয়ার হোসেন সরকার (প্রচার সম্পাদক, পূবাইল থানা বিএনপি), শামীমা আক্তার (সভাপতি, পূবাইল থানা মহিলা দল), মহিলা দলের নেত্রী ও কাউন্সিলর পদপ্রার্থী ফারহানা বেলি লাইলী, খোরশেদা আক্তার সীমা (সাবেক সাধারণ সম্পাদক, পূবাইল ইউনিয়ন মহিলা দল)।
এছাড়াও উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সোহেল খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাজিব ভূঁইয়া, পূবাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।