বিজয়নগরে ১৯৭ বোতল ইস্কাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

বিজয়নগরে ১৯৭ বোতল ইস্কাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

Nov 2, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১৯৭ বোতল ইস্কাফ সিরাপসহ রাহানা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি -৯ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি ৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের হাবিলদার মো. ইকরাম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির পশ্চিম পাশে একটি টিনশেড মাটির ঘরের খাটের নিচে চটের বস্তায় মোড়ানো কার্টনের ভেতর থেকে ১৯৭ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ১৯ হাজার ৭০০ মিলিলিটার বা ১৯ দশমিক ৭ লিটার। অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাহানা বেগম কালাছড়া এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) ও ৩৮ ধারায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বিজয়নগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *