গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠন হিসেবে গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট
সিলেট প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের অঙ্গসংগঠন হিসেবে গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিটের প্রতিষ্ঠাতা মোঃ খালেদ মাসুদ।মিজান আহমেদ, তারেক আহমেদ, সাইফ আহমেদ, বাদশা আহমেদ, কামিল আহমেদসহ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের আরও অনেক নেতাকর্মীর সমন্বয়ে গঠিত এই ইউনিট। গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি সামাজিক ও মানবিক উদ্যোগ।সমাজসেবা, রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খেলাধুলা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে এই ইউনিট সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তারুণ্যের ঐক্য, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট আগামী দিনেও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় গোলাপগঞ্জ ব্রাদার্স ইউনিট।