রাজশাহীর গ্রামের মেধাবী মেয়ে ইশরাত জাহানের গোল্ডেন জিপিএ ৫ অর্জন

রাজশাহীর গ্রামের মেধাবী মেয়ে ইশরাত জাহানের গোল্ডেন জিপিএ ৫ অর্জন

Aug 12, 2026

 

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত রাজশাহী জেলাধীন মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের পালশা গ্রামের কৃষক আজিজুল আলমের আদরের মেধাবী মেয়ে ইশরাত জাহান। মেধাধী ইশরাত জাহান অনেক পরিশ্রম করে মোহনপুর উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এস. এস. সি পরিক্ষা ২০২৬ এ গোল্ডেন জিপিএ ৫ অর্জন করায় তার মা-বাবা, গ্রামবাসি ও শিক্ষক সমাজ সহ সকল মহল অনেক খুশি- আনন্দিত। আজ সরেজমিনে নিজ বাড়িতে গিয়ে কথা বলে জানা যায় যে মেধাবী ইশরাত জাহান ডাক্তার হবার স্বপ্ন দেখছেন। মেধাবী ইশরাত জাহান বলেন তার সাফল্যের জন্য নিজের মা-বাবার এবং স্কুল শিক্ষক দের অবদান অতুলনীয়। ইশরাত জাহান নিজ মা-বাবা সহ সকল মহলের নিকট থেকে দোয়া কামনা করছেন যেন সাফল্যের সহিত পড়াশোনা করে প্রকৃত ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারেন। ইশরাত জাহানের মা-বাবাও অনেক বুক ভরা আশা নিয়ে আদরের মেয়ে ইশরাত জাহান কে শেষ পর্যন্ত পড়াশোনা করাবেন এবং মেয়ের স্বপ্ন পুরন করার আপ্রাণ চেষ্টা করবেন এমন আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *