জরুরি নোটিশ-B

জরুরি নোটিশ-B

Oct 30, 2026

জরুরি নোটিশ-B                  তারিখ- ২৮/১০/২০২৬ খ্রি:

আসসালামু আলাইকুম।
এতদ্বারা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য/ সদস্যাদের,কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১/১০/২০২৬ খ্রি: রোজ- শনিবার সকাল ১১:০০ ঘটিকার সময় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সামনে আমাদের অত্যন্ত পরিচিত ও সাহসী সাংবাদিক, দৈনিক কালবেলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপনকে প্রকাশ্য দিন দুপুরে অপহরণ করে বর্বরোচিত নির্যাতন ও মুক্তিপণ দাবির এই ন্যাক্কারজনক ঘটনায় জরিত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

উক্ত মানববন্ধনে আপনার/ আপনাদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
মোঃ নজরুল ইসলাম
দপ্তর সম্পাদক
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কার্যালয়,
আব্দুল্লাপুর,উত্তরা, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *