Aug 17, 2026

 

নরসিংদী থেকে :

‘‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মৎস্য সপ্তাহ ২০২৬ইং উপলক্ষে,
রবিবার ১৬ আগস্ট বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া,“জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ ক্ষতিকর সব ধরনের জাল ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছের প্রজনন ও নিরাপদ বিচরণ নিশ্চিত করার পাশাপাশি নদী-নালা, খাল-বিলের পানি দূষণ রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহমিদা শারমিন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহ. আবদুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য চাষি, সাংবাদিক, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্য চাষি, এনামুল হক, জামাল উদ্দিন ও শফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *