ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি

ব্যাংকিং খাতে অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি

Jun 11, 2026

 

অফিস ডেস্ক:

দেশের ব্যাংকিং খাতে আর্থিক অনিয়ম ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ (আন্তর্জাতিক)-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জাতীয় সংসদে উত্থাপিত ইসলামিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক না কেন, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং দেশের স্বার্থে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া জরুরি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার) বলেন, ব্যাংকিং খাত জনগণের আমানতের ওপর প্রতিষ্ঠিত। প্রবাসী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
অ্যাডভোকেট ঈসা আরও বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং অভিযোগ ভিত্তিহীন হলে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের নাম পরিষ্কার করতে হবে। তিনি ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সকল আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্ত করে ফলাফল প্রকাশের আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার স্বার্থে সকল আর্থিক অনিয়ম, ব্যাংক জালিয়াতি ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *