পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে বৃক্ষ বৃদ্ধি ও সবুজ নগর গঠন কর্মসূচী পালিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে বৃক্ষ বৃদ্ধি ও সবুজ নগর গঠন কর্মসূচী পালিত

Aug 12, 2026

 

নিজস্ব প্রতিবেদকঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে, ৯ আগস্ট সোমবার ২০২৬ ইং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আয়োজনে,সার্বিক সহযোগিতায় ছিলেন,সাসটেইনেবল রিচার্জ এন্ড কনসালটেনস্টি লিমিটেড,ও বায়ূমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) কামরাঙ্গীরচরের ৫৬ নং ওয়ার্ডে বড়গ্রাম-বাটারিঘাট সড়ক ও বুড়িগঙ্গা নদীতীর এলাকায় “বৃক্ষবৃদ্ধি ও সবুজ নগর গঠন কর্মসূচি পালিত হয়। অধ্যাপক ড.মো: নুরুল ইসলাম ( উপচার্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম (প্রশাসক) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান( হামিদ ) জাতীয় সংসদ সদস্য, ঢাকা-০৭ অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগের মাধ্যমে পুরান ঢাকার জনপদে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে বুড়িগঙ্গা নদীতীর ও নগরীর পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সবুজ হোক ঢাকা, সুন্দর হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ। একটি গাছ, একটি প্রাণ—সবুজের জন্য আমাদের সম্মিলিত প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *