এক অতি দুর্বল অনুসন্ধানী সাংবাদিকতার বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্কঃ
আসল অপরাধীদেরকে এখনো মরিয়মের মৃত্যুর আলোচনায় নিয়ে আসতে পারেনি। আসল অপরাধী হচ্ছে তারা, যারা মরিয়মের বৈধ যৌনাচারের গোপনীয়তাকে ভেংগে সমাজের সামনে তাকে উন্মুক্ত করেছিলো; ঐদিন থেকেই মরিয়ম মানসিকভাবে ট্রম্যাটাইজ হতে থাকে। অপমান থেকে বাঁচার জন্য সে ধীরে ধীরে আত্মহত্যার পথ বেছে নেয়। মৃত মরিয়ম, তার স্বামী নজরুল, মরিয়মের পিতা মাসুম , নজরুলের স্ত্রী মাকসুদা তারা কেউ কোন অপরাধ করেনি; তারা সকলেই সকল কিছু সঠিকভাবেই সম্পন্ন করেছিল। অপরাধ সংঘটিত হয়েছিল তখনই যখন তাদের গোপনীয় বৈধ যৌন কার্যক্রম রেকর্ড করে তা জনসমক্ষে প্রকাশ হয়েছিল। যারা এটাকে রেকর্ড করে প্রকাশ করার সাথে জড়িত সেই সব মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচার কার্যক্রমকে সঠিক পথে পরিচালিত করুন। তাদের প্রকাশনার সমস্ত উপকরণ ও আলামতগুলো অতি সত্তর জব্দ করুন।
আমীনুর রশীদ
(Ameenur Rasheed)
বাংলাদেশ ট্রাস্ট ইউকে