মহিউদ্দিন দেওয়ান বাংলাদেশ সোসাইটি নির্বাচনে সহ সভাপতি প্রার্থী হিসেবে সকলে সকলের সহযোগিতা চাইলেন হাকিকুল
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
২৫ অক্টোবর ২০২৬,রবিবার,যুক্তরাষ্ট্র এর নিউইয়র্কের সর্ব বৃহৎ সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে ।বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন দেওয়ান পূর্নরায় বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সেলিম-আলী পরিষদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজকে জানিয়েছেন বার বার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।মহি উদ্দিন দেওয়ান আবারো সিনিয়র সহসভাপতি পদে তাকেসহ সেলিম-আলী পরিষদকে পূর্ণ পেনেলে বিজয়ী করে কমিউনিটির কাজ করার সুযোগ এর আহ্বান জানিয়েছেন ।