ব্রাহ্মণবাড়িয়া কোড্ডা ৪ কেজি গাজাঁ সহ ০২ নারী মাদক ব্যবসায়ী আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া কোড্ডা ৪ কেজি গাজাঁ সহ ০২ নারী মাদক ব্যবসায়ী আসামী গ্রেফতার

Nov 2, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক অভিযানে উদঘাটিত মামলার তথ্য। আজ রবিবার ০১ নভেম্বর ১১/২০২৬ তারিখে ঘটনার সময়ঃ ১২:৩০ থেকে ১৩:০০ ঘটিকা। ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন কোড্ডা বড় ব্রীজের পূর্বপাশে আখাউড়া বাইপাস হতে সুলতানপুরগামী রাস্তার উপর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আসামীর নাম ও ঠিকানাঃ ১। লিপা বেগম প্রঃ আলো (২৬) গ্রেফতার, পিতা- মৃত সাইফুল ইসলাম, স্বামী-সাব্বির মোল্লা, মাতা-মোসা: হামিদা প্র: হাসিনা, সাং- বড় বাড়ী, করাটিয়া, ডাকঘর-আতলাপুর বাজার-১৭১০, থানা-রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। ২। রুবিনা বেগম (২৬) গ্রেফতার, পিতা-মো: আলমগীর, মাতা-পিয়ারা, উত্তর বিশিল, শাহ আলী, ০৮ নং ওয়ার্ড, থানা-শাহ আলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। উভয়ের বর্তমান ঠিকানা-বেড়িবাধ, পুরা বস্তি, মিরপুর-১১ থানা-পল্লবী, ০৮ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। উদ্ধারকৃত আলামত: গাঁজা ০৪(চার) কেজি। আসামীর সংখ্যা ০২(দুই) জন। আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত মামলার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *