ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা

Jun 27, 2026

 

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আজ ২৬ জুন জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি এবং পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আলেম-ওলামাগণ, মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিগণ এবং জেলার সর্বস্তরের জনগণ। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যক্রমের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *