নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

নড়াইলের কালিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

অফিস ডেস্ক :
নড়াইল জেলার কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রিকু মোল্লাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত রিকু মোল্লা মহিষখোলা গ্রামের হারেজ মোল্লার ছেলে। অভিযানে তার কাছ থেকে ২ হাজার ৪৮ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিকু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *