সিলেটে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় কসমেটিকস সহ ১৪ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ
সিলেট প্রতিনিধিঃ
অদ্য ১৩ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৬০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ৬৩টি, নিভিয়া লোশন ২১০টি, বডি স্প্রে ৪২০টি, ফেসওয়াশ ৩০২টি, কফি ২৫ কেজি এবং চিনি ১০০ কেজি* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১৩,১৫,৩০০/- (তের লক্ষ পনের হাজার তিনশত) টাকা।এছাড়াও, অদ্য ১৩ নভেম্বর ২০২৬ তারিখ ০৮১০ ঘটিকায় বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর গুয়াবাড়ী বিওপির টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ০২ টি জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত গরু এর সিজার মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৪,১৫,৩০০/- (চৌদ্দ লক্ষ পনের হাজার তিনশত) টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।