কসবা সীমান্তে ১৩২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কসবা সীমান্তে ১৩২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Jul 18, 2026

 

মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে মঈনপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী চকবস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *