বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি সফল নরমাল ডেলিভারি

Sep 5, 2026

 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (৫ সেপ্টেম্বর) দুইটি সুস্থ ও সফল নরমাল ডেলিভারি (NVD) সম্পন্ন হয়েছে। ডেলিভারির পর প্রসূতি মায়েদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধসমৃদ্ধ NVD Package প্রদান করা হয়। এ সেবাদান কার্যক্রমে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফগণ। এদিকে, নবজাতকদের মা-বাবা ও স্বজনদের প্রসূতি ওয়ার্ডের পাশে স্থাপিত ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে নবজাতকের পুষ্টি ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানোর গুরুত্ব, ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো এবং শালদুধের উপকারিতা সম্পর্কে তাঁদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। পাশাপাশি, শিশুর ছয় মাস বয়স পূর্ণ হওয়ার পর মায়ের বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাবার দেওয়ার বিষয়েও মা ও স্বজনদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। সেবাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার নির্দেশনা ও তত্ত্বাবধানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃসেবা, নরমাল ডেলিভারি এবং নবজাতকের পুষ্টি ও পরিচর্যা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *