ধর্মপাশায় বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
অফিস ডেস্ক :
অদ্য ২৯/০৩/২৬ ইং তারিখে কারিতাস ময়মনসিংহ অঞ্চল-এর অধীনে ELSRP প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইরাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামে বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে কৃষক মাঠ স্কুলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন (ধর্মপাশা, সুনামগঞ্জ)। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ আঃ রহিম, সাবেক মেম্বার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ কামরুজ্জামান, মাঠ সহায়ক, কারিতাস ELSRP প্রকল্প, ধর্মপাশা, সুনামগঞ্জ।