রাজাপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, পলাতক ১

রাজাপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, পলাতক ১

অফিস ডেস্ক :

ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একজন পালিয়ে যায়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে রাজাপুর থানাধীন বাঘরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. জায়েদ জোহা খান (১৮) ও মো. ইমন হাসান (২০)। তাদের বাড়ি রাজাপুর উপজেলার বাঘরী ও কেওতা এলাকায়। পলাতক আসামি সমির গাজি (৫৫)।
পুলিশ জানায়, রাজাপুর থানার জিডি নং-৯০৫, তারিখ ২৩/০২/২০২৬ এর সূত্র ধরে রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘরী এলাকার আব্দুর রহমান সড়ক গলিতে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।
তল্লাশি করে জায়েদ জোহা খানের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ০.৬ গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক হাজার ৮০০ টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮৯০ টাকা ও একটি টেকনো ক্যামন মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে, ইমন হাসানের কাছ থেকে সাদা কাগজে মোড়ানো ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫০০ টাকা। তার কাছ থেকেও একটি রিয়েলমি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ডিজিটাল স্কেলে ওজন করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, পলাতক সমির গাজির সহায়তায় বিভিন্ন স্থান থেকে ইয়াবা পাইকারি দামে সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন তারা। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান,
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় এসআই মিরাজ বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *