জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বিষয়ে অকৃতকার্য অনার্স শিক্ষার্থীদের বিশেষ পাশের দাবিতে স্বারকলিপি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বিষয়ে অকৃতকার্য অনার্স শিক্ষার্থীদের বিশেষ পাশের দাবিতে স্বারকলিপি

অফিস ডেস্ক :

গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের অনার্স কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা ২টি বিষয়ে অকৃতকার্যদের জন্য বিশেষ বিবেচনায় পাশের সুযোগ প্রদানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করেছেন।

স্বারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অনার্স কোর্স সম্পন্ন করার পরও যে কোনো বর্ষে ২টি বিষয়ে অকৃতকার্য থাকার কারণে অনেকেই স্নাতক ডিগ্রি অর্জন করতে পারছেন না। একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ ও ভালো পরীক্ষা দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তাঁদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হচ্ছে। এতে উচ্চশিক্ষায় ভর্তি, সরকারি-বেসরকারি চাকরিতে আবেদন এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশে জটিলতা সৃষ্টি হচ্ছে।

শিক্ষার্থীরা আরও জানান, দীর্ঘদিন ধরে ফলাফল ঝুলে থাকায় অনেকেই মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। মানবিক ও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পাশের সুযোগ দিয়ে উত্তীর্ণ ঘোষণার ব্যবস্থা গ্রহণ করা হলে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপকৃত হবেন।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন স্বারকলিপিদাতারা।

স্বারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন তাইফুদ্দিন, রায়হান, ইয়াছিন, মোঃ ফরসাল আহমেদ, জেবা খন্দকার, মোঃ জুয়েল মিয়া, জান্নাতুল ফেরদৌস আশা ও আফিয়া নূরী বিথীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের অনার্স কোর্স সম্পন্নকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *