বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, অ্যাম্বুলেন্সসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
অফিস ডেস্ক :
২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি এলাকায় একটি অ্যাম্বুলেন্স আটক করা হয়।
পরে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ২৮ (আঠাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়:
১। মোঃ সোহাগ (৩১)
পিতা: মৃত আনোয়ার হোসেন
মাতা: পারভীন বেগম
স্থায়ী ঠিকানা: শাওড়া, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর
বর্তমান ঠিকানা: পিডব্লিউডি আগারগাঁও সুইপার কলোনী, থানা-শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা।
২। মোঃ শাহাজুল ইসলাম (৪৭)
পিতা: মৃত মোহাম্মদ আলী
মাতা: মৃত করিমন
স্থায়ী ঠিকানা: পশ্চিম বাবুখাঁ, থানা-রংপুর সদর, জেলা-রংপুর।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।