বসন্তের আগমনে ফাগুনের ফুলে জেগে উঠেছে প্রকৃতি ও দেশপ্রেম
স্টাফ রিপোর্টার:
বসন্তের আগমনে ফাগুনের রঙে রঙিন হয়ে উঠেছে প্রকৃতি। রঙ-বেরঙের ফুল, মৃদু বাতাস আর মনোমুগ্ধকর সৌরভে প্রাণ ফিরে পেয়েছে চারপাশ। সেই সঙ্গে মানুষের হৃদয়ে জেগে উঠছে ভালোবাসা, আবেগ ও দেশপ্রেমের অনুভূতি।
ফাগুনের এই সময়ে প্রকৃতির রূপ যেন নতুন করে মানুষের মন ছুঁয়ে যায়। ফুলের সৌন্দর্য ও সৌরভে অলিদের আলিঙ্গনে কলিরা পূর্ণতা পায়, আর মানুষের মনের দরজায় জাগ্রত হয় প্রেম ও আনন্দ। স্বপ্নময় এই বাংলায় বসন্ত শুধু ঋতু পরিবর্তনের বার্তা নয়, এটি বাঙালির চেতনায় স্বাধীনতা, সংস্কৃতি ও ইতিহাসের কথাও স্মরণ করিয়ে দেয়।
বসন্তের আবেশে বাঙালি জাতি গেয়ে ওঠে দেশাত্মবোধক গান, স্মরণ করে নদীমাতৃক দেশের ঐতিহ্য—পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমার তীরভূমি। এই সময়ে প্রকৃতির সঙ্গে মানুষের আবেগ মিশে গিয়ে দেশপ্রেমের স্পন্দন আরও তীব্র হয়ে ওঠে।
তবে লেখক ও চিন্তাবিদদের মতে, আধুনিকতার চাপে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির অস্তিত্ব আজ হুমকির মুখে। মানবিক মূল্যবোধ, স্নেহ-মমতা ও সংস্কৃতিচর্চা থেকে দূরে সরে গেলে মানুষের মধ্যে হিংস্রতা ও পশুত্ব জন্ম নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ফাগুন আসবে, ফুল ফুটবে—এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু মানুষ সময়ের ব্যবধানে বিদায় নেবে এই পৃথিবী থেকে। তাই প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই মানুষের আসল দায়িত্ব বলে মনে করেন সচেতন মহল।
সবশেষে প্রত্যাশা—বসন্ত তার নিয়মে ফিরে আসুক, ফাগুনের ফুল ফুটুক আপন মহিমায়, আর মানুষের হৃদয়ে জাগ্রত হোক প্রেম, মানবতা ও দেশপ্রেমের চিরন্তন