বাবরের পক্ষে ভোট চাইতে তৃতীয় লিঙ্গের ভোটারদের মিছিল

বাবরের পক্ষে ভোট চাইতে তৃতীয় লিঙ্গের ভোটারদের মিছিল

শামীম খান | স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ভোট চাইতে গণসংযোগ ও মিছিল করেছে তৃতীয় লিঙ্গের ভোটাররা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তৃতীয় লিঙ্গের সংগঠন ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা–এর আয়োজনে উপজেলার পৌর সদর এলাকার প্রধান প্রধান সড়কে এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লুৎফুজ্জামান বাবরের পক্ষে সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে সংগঠনের সভাপতি মেহেদী হাসান স্বর্ণা গণমাধ্যমকে বলেন,
“আমরা লুৎফুজ্জামান বাবরকে আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তিনি নির্বাচিত হলে সংসদে আমাদের অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরবেন—এই প্রত্যাশা আমাদের।”
তিনি আরও বলেন,
“বাবর ভাই একজন কারানির্যাতিত নেতা। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেছেন। আমরা চাই, আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন, যাতে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ীর মানুষের উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *