খুলনা জেলখানা ঘাটে অনিয়মের অভিযোগ-অদক্ষ কিশোরদের দিয়ে ইঞ্জিনচালিত নৌকা পরিচালনা

খুলনা জেলখানা ঘাটে অনিয়মের অভিযোগ-অদক্ষ কিশোরদের দিয়ে ইঞ্জিনচালিত নৌকা পরিচালনা

Sep 29, 2026

খুলনা প্রতিনিধিঃ

খুলনা শহরের গুরুত্বপূর্ণ নৌযান পারাপারের স্থান জেলখানাঘাট এখানে দিন দিন নানা অনিয়ম ও অব্যবস্থাপনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে এতে নিরাপত্তাহীনতার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন নিয়মিত পারাপারকারী সাধারণ যাত্রীর অভিযোগ রয়েছে, জেলখানা ঘাটে ইঞ্জিনচালিত নৌকা চালানোর ক্ষেত্রে অনেক সময় অদক্ষ ও অল্পবয়সী কিশোরদের ব্যবহার করা হচ্ছে। প্রশিক্ষণ ও পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া তাদের দিয়ে নৌকা পরিচালনার ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে যাত্রীরা মনে করছেন। এছাড়া রাতে নৌযান চলাচলের সময় নৌকায় পর্যাপ্ত সিগন্যাল লাইট বা আলো ব্যবহার না করার অভিযোগও রয়েছে। অন্ধকারে আলোবিহীন বা অপর্যাপ্ত আলো নিয়ে নৌকা চলাচল করলে অন্য নৌযানের সঙ্গে সংঘর্ষসহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। যাত্রীদের আরও অভিযোগ, পারাপারের সময় নৌকার চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ অকারণে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করেন কোনো যাত্রী এর প্রতিবাদ করলে পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে তাকে বিভিন্নভাবে অপমান অপদস্ত করা হয় বলেও অভিযোগ রয়েছে এমনকি রাজনৈতিক পরিচয় বা প্রভাব দেখিয়ে যাত্রীদের চুপ করিয়ে দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী বলেন ঘাটের অনিয়ম নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলেও অনেক ক্ষেত্রে কার্যকর পত্রিকার পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন স্থানীয়দের প্রশ্ন, ঘাটে যদি নিয়মিত তদারকি ও নজরদারি থাকে, তাহলে এসব অনিয়ম কীভাবে দিনের পর দিন চলতে পারে? প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ রয়েছে। জেলখানা ঘাটে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের দাবি, ঘাটের নৌযান পরিচালনায় দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করা, অল্পবয়সী ও অনভিজ্ঞদের দিয়ে নৌকা চালানো বন্ধ করা, রাতে পর্যাপ্ত সিগন্যাল লাইট ব্যবহার বাধ্যতামূলক করা এবং যাত্রীদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে কার্যকর নজরদারি চালানো হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *