“আমাদের হারানোর আর সম্ভাবনা নেই, এবার বিপুল ভোটে আপনারা বিজয়ী হবেন”  অ্যাডভোকেট জালাল উদ্দিন

“আমাদের হারানোর আর সম্ভাবনা নেই, এবার বিপুল ভোটে আপনারা বিজয়ী হবেন” অ্যাডভোকেট জালাল উদ্দিন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা বিএনপির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল ও সমাবেশের মাধ্যমে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। আইবিএন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন এএসএম হামিদ হাসান।
গত বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টায় কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন,
“আমাদের হারানোর আর কোনো সম্ভাবনা নেই। জনগণ আজ ঐক্যবদ্ধ। এবার বিপুল ভোটে আপনারাই বিজয়ী হবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান কাকন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল।
এছাড়াও বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে দুপুর থেকেই পৃথক পৃথক মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *